| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীর পুরানা পল্টনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ৩৫৯৬৯০৭ বার পঠিত
রাজধানীর পুরানা পল্টনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ছবির ক্যাপশন: রাজধানীর পুরানা পল্টনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরানা পল্টনে সাব্বির টাওয়ারে আগুন লেগেছে। শনিবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে অগ্নিকাণ্ডটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। 


বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, খবর পাওয়ার মাত্র ৭ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। 


তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 


তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


রিপোর্টার্স২৪/রিয়াদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪