| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সব শঙ্কা কাটিয়ে শাকসু নির্বাচন ২০ জানুয়ারি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ০৭:১৩:৫২:পূর্বাহ্ন  |  ৯৬২২৬১ বার পঠিত
সব শঙ্কা কাটিয়ে শাকসু নির্বাচন ২০ জানুয়ারি

সিলেট প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে এই নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট পত্র ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নির্ধারিত তারিখে আয়োজনের অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন গত সোমবার (১২ জানুয়ারি) আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দিলে শাকসু নির্বাচন নির্ধারিত সময়ে হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

পরবর্তীতে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকের পর নির্বাচন আয়োজনের বিষয়ে আশ্বাস দেওয়া হয়। এ ছাড়া বুধবার (১৪ জানুয়ারি) নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে শাকসু নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দেন প্রার্থীরা।

ইসির সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে সেই অনিশ্চয়তার অবসান ঘটলো এবং ২০ জানুয়ারিতেই শাকসু নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি চূড়ান্ত হলো।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪