| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিউমার্কেট থানায় মামলা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ০৫:০৩:৫২:পূর্বাহ্ন  |  ৯২৯৯১৫ বার পঠিত
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিউমার্কেট থানায় মামলা

ঢাবি প্রতিনিধি: রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিউমার্কেট থানায় মামলা দায়ের করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকা অবরোধ করলে ঐ সময় ক্যাম্পাসে ফিরে যাচ্ছিল একটি ঢাবি শিক্ষার্থীবাহী বাসে বাধা সৃষ্টি করা হয়। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও পরিবহন ব্যবস্থাপক পৌঁছে বাসটি উদ্ধার করলে অবরোধকারীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন শিক্ষার্থী জখম হন। সন্ধ্যায় নীলক্ষেত এলাকায় শিক্ষার্থীরা হামলার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান নেয়।

দ্রুত ব্যবস্থা হিসেবে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং শিক্ষার্থীদের পরিবহন নিরাপত্তা নিশ্চিতের জন্য স্বরাষ্ট্র সচিব বরাবর আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয় জানিয়েছে। প্রভোস্ট, প্রফেসর ও অন্যান্য প্রশাসনিক সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সংহতি প্রকাশ করেছেন।

ঘটনার পর সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে জানান বিশ্ববিদ্যালয় একাধিক প্রতিষ্ঠানকে জানায়। এছাড়া শুক্রবার (১৬ জানুয়ারি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট পরিদর্শন করে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে সরেজমিন পরিস্থিতি দেখেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মামলা প্রক্রিয়ায় রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪