| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবি পাঠক ফোরামের সভাপতি ছাব্বির হোসাইন সাধারণ সম্পাদক শাওন সরকার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ০২:৫৩:৩০:পূর্বাহ্ন  |  ১৫৭০৯৯ বার পঠিত
রাবি পাঠক ফোরামের সভাপতি ছাব্বির হোসাইন সাধারণ সম্পাদক শাওন সরকার

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাঠক ফোরামের ৩৪তম কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ছাব্বির হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাইন্যান্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. শাওন সরকার।

শনিবার (১৭ জানুয়ারি, ২০২৬) বিকাল ৪টায় পাঠক ফোরামের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. এনামুল হক ২১ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

সহ-সভাপতি-১ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) বিভাগের সজল আহম্মেদ, সহ-সভাপতি-২ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আয়েশা সিদ্দিকা জাহান। যুগ্ম-সাধারণ সম্পাদক আরবি বিভাগের মো. হানিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সজীব শেখ সাইদুল এবং সহ-সাংগঠনিক সম্পাদক উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মোছা. সানজিদা খাতুন।

কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মো. ইউনুস আলি। প্রচারবিষয়ক সম্পাদক ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের মো. মনিরুজ্জামান এবং সহ-প্রচার সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. জাকারিয়া।

এছাড়া সাহিত্য ও সাধারণজ্ঞানবিষয়ক সম্পাদক মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের উম্মে আম্মারা সৌদা, সহ-সাহিত্য ও সাধারণজ্ঞানবিষয়ক সম্পাদক ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের মো. আবু জোবায়ের। কারিগরি বিষয়ক সম্পাদক ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের মোরশেদুর রহমান রুপক এবং সহ-কারিগরি বিষয়ক সম্পাদক একই বিভাগের ওবায়দুর রহমান সাবিত।

প্রকাশনা সম্পাদক বাংলা বিভাগের নুরিন ইসলাম নিরা, সহ-প্রকাশনা সম্পাদক সমাজকর্ম বিভাগের এইচ. এম. ফৌউজুল করিম রাইয়ান। দপ্তর সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ধ্রুব বর্মণ এবং সহ-দপ্তর সম্পাদক উর্দু বিভাগের মো. আরিফ হোসেন। পাঠকক্ষ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক স্টাডিজ বিভাগের মো. আশিক আলি।

কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ফোকলোর অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মো. আমিরুল ইসলাম ও মোছা. সাহিদা বিনতে সালেহ।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম একটি ক্যারিয়ার গঠনমূলক ছাত্র সংগঠন। ১৯৮৯ সালের ৪ এপ্রিল আরিফ হাসনাতের হাত ধরে প্রতিষ্ঠিত এই সংগঠনটি আগামী এপ্রিল মাসে ৩৭ বছরে পদার্পণ করতে যাচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪