সিলেট প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে গঠিত ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেল তাদের ৯ দফা ইশতেহার ঘোষণা করেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী মুহয়ী শারদ প্যানেলের পক্ষ থেকে দফাগুলো উন্মোচন করেন।
প্যানেলের ইশতেহারে যে নয়টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে তা হলো—
১) সুশাসন নিশ্চিত করা,
২) জবাবদিহিমূলক ক্যাম্পাস গঠন,
৩) একাডেমিক উন্নয়ন ও গবেষণা বাড়ানো,
৪) শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করা,
৫) অসাম্প্রদায়িক ক্যাম্পাস এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা,
৬) ডিজিটাল ও স্মার্ট ক্যাম্পাস সুবিধা প্রদান,
৭) চিকিৎসা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ,
৮) অবকাঠামো উন্নয়ন, এবং
৯) যাতায়াত ও জীবনমানের উন্নয়ন সাধন।
প্যানেল সূত্রে জানা যায়, ‘সাধারণের ঐক্যস্বর’ সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন কার্যকরী সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত; কেন্দ্রীয় সংসদের জন্য ভিপি, জিএস, এজিএসসহ মোট ১৭ জন প্রার্থী তারা নির্ধারণ করেছেন।
গত ২৮ বছর পর শাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে—ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের চারটি শিক্ষাভবনসহ মোট ছয়টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট রয়েছেন মোট ৯ হাজার ৩০ জন ভোটার।
প্যানেলের নেতারা নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক ভোট অনুষ্ঠিত করার