| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন চরিত্রে কেয়া পায়েল, নেটিজেনরা অবাক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১২:১৫:০১:অপরাহ্ন  |  ৯১৯৭৩২ বার পঠিত
নতুন চরিত্রে কেয়া পায়েল, নেটিজেনরা অবাক

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল সম্প্রতি একটি নাটকের শুটিংয়ে এমন রূপান্তর দেখালেন যে প্রথম দেখায় তাকে চিনতে পারেননি নেটিজেনরা। উস্কোখুস্কো চুল, ময়লা পোশাক এবং মুখভর্তি কালচে মেকআপ এই ভিন্ন লুকে কেয়া যেন পুরোপুরি অন্য একজন হয়ে গেছেন।

এই রূপান্তরের ভিডিও সম্প্রতি তার সহশিল্পী ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়, কেয়া একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন চরিত্রে অভিনয় করছেন। একদল দৃশ্যে তাকে বলতে শোনা যায়, কেউ তাকে বল ছুড়ে মেরেছে এবং সে বিচার চায়।

এরপর জোভান মোটরসাইকেল নিয়ে উপস্থিত হলে কেয়া তার দিকে তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিও শেয়ার করে জোভান মজার ছলে ক্যাপশনে লিখেছেন, “ছেমরি পাগল নাকি?? আমারে কয় খাইয়া লাইবো!

ভিডিও প্রকাশের পর ভক্ত ও নেটিজেনরা বিস্মিত ও আনন্দিত হয়েছেন। কেউ লিখেছেন, “বাপরে বাপ, কি মারাত্মক অভিনয়!, কেউ মেকআপের প্রশংসা করে লিখেছেন, মানিয়েছে, একদম পারফেক্ট মেকআপ।

ধারণা করা হচ্ছে, এটি একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য, যদিও নাটকটির নাম এখনও প্রকাশ করা হয়নি। নাটকটিতে কেয়ার সহশিল্পী হিসেবে থাকছেন ফারহান আহমেদ জোভান। এর আগে এই জুটি বিভিন্ন নাটকে দর্শকদের মন জয় করেছেন।

গ্ল্যামার ও সাবলীল অভিনয়ের জন্য জনপ্রিয় হলেও, কেয়া পায়েল চরিত্রের প্রয়োজনে এমন ভিন্ন লুকে নিজ অভিনয় দক্ষতা আবার প্রমাণ করলেন। এই নতুন লুক তার অভিনয়প্রতি একাগ্রতা ও সাহসিকতার সাক্ষ্য দেয়।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪