| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবি ও খুবির ভাস্কর্য বিভাগের মধ্যে সমঝোতা স্মারক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ০৬:৩৭:০৭:পূর্বাহ্ন  |  ৮০৬৭৫৭ বার পঠিত
ঢাবি ও খুবির ভাস্কর্য বিভাগের মধ্যে সমঝোতা স্মারক

ঢাবি প্রতিনিধি: শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাস্কর্য বিভাগ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভাস্কর্য ডিসিপ্লিনের মধ্যে দুই বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রোববার ঢাবির কোষাধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে ঢাবির পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং খুবির পক্ষে ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান শান্তনু মণ্ডল সমঝোতা স্মারকে সই করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান নাসিমুল খবির, অধ্যাপক লালা রুখ সেলিম, অধ্যাপক এ এ এম কাওসার হাসান, সহযোগী অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ, প্রভাষক ও ছাত্র উপদেষ্টা সৈয়দ তারেক রহমান। খুবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক জাহিদা আক্তার ও সহকারী অধ্যাপক মুহা. রামিজ আফরোজ শাহী।

স্বাক্ষর অনুষ্ঠান শেষে ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয় কার্যকর ও বাস্তবসম্মত উদ্যোগ নিতে পারবে, যা শিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতিতে ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এই এমওইউর মূল লক্ষ্য হলো পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি ও একাডেমিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করা এবং শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার পরিসর বাড়ানো।

সমঝোতা চুক্তির আওতায় যৌথভাবে সেমিনার, উপস্থাপনা ও শিল্পকথন, কোর্স ও বিষয়ভিত্তিক কর্মশালা, কর্মশালাভিত্তিক প্রদর্শনী, বিষয়ভিত্তিক গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং গবেষণা প্রকল্পভিত্তিক প্রদর্শনী আয়োজন করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪