| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবিতে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ০৫:৫৩:৫২:পূর্বাহ্ন  |  ১৩৭১৫৬ বার পঠিত
চবিতে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চবি প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন বুদ্ধিজীবী চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন স্কুলের প্রথম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিশুদের রঙিন তুলিতে উঠে আসে শহীদ জিয়াউর রহমানের জীবন, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র এবং আধুনিক বাংলাদেশ গঠনে তাঁর অবদান। উৎসবমুখর পরিবেশে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। শিশুদের সৃজনশীলতার মাধ্যমে ইতিহাস ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের সাবেক ডীন ও শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এবং সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল সবুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

উপস্থিতদের মধ্যে ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, প্রফেসর ড. মোহাম্মদ আমান উল্লাহ, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. কামরুল ইসলাম, প্রফেসর এজিএম নিয়াজ উদ্দিনসহ আরও অনেক শিক্ষক ও সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকেরা জানান, প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা চিত্রকর্ম নির্বাচন করে পুরস্কার বিতরণ করা হবে। ভবিষ্যতেও নতুন প্রজন্মকে ইতিহাস-সচেতন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪