| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ০২:৩০:২৪:পূর্বাহ্ন  |  ৬৬৯০২৮ বার পঠিত
সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা

বগুড়া প্রতিনিধি: সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশাহ। মূখ্য আলোচক ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কুদরত-ই-জাহান এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন।

উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন খান আহম্মেদ রুবেল, সাংগঠনিক সম্পাদক সহীদ-উন নবী সালাম এবং কেএম খায়রুল বাশার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব ও সদস্য সচিব রাফিউল আল আমিন।

কর্মশালায় বক্তৃতা দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক ড. মোঃ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইউনুছ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মোসাদ্দেক রহমান সৌরভ এবং এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি একেএম আহসান হাবীব নাফী। অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের সকল যুগ্ম আহ্বায়ক ও সদস্য এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ছাত্রসমাজকে রাজনৈতিকভাবে সচেতন করার পাশাপাশি বিএনপির রাষ্ট্রদর্শন ও দেশ গড়ার পরিকল্পনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করা হলো। বক্তারা বলেন, বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার নির্ভীক সংগ্রামের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর, উৎপাদনমুখী ও জাতীয়তাবাদী রাষ্ট্রচিন্তার ধারাবাহিক রূপ দেখা যাচ্ছে বর্তমান সময়ের ছাত্রদলের আন্দোলন ও বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত রাষ্ট্র সংস্কারের রূপরেখায়।

কর্মশালার মূল লক্ষ্য ছিল ছাত্রসমাজকে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য নেতৃত্ব তৈরি করা, বিএনপির রাষ্ট্রচিন্তা, অর্থনীতি, শিক্ষা ও যুবনীতি, সুশাসন এবং গণতান্ত্রিক কাঠামো সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান প্রদান। বক্তারা আরও বলেন, ছাত্রদল সবসময় রাজপথে, চিন্তায় ও আদর্শে অগ্রভাগে থাকবে, এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪