| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১২:৩২:১৩:অপরাহ্ন  |  ৬৬২৩৮১ বার পঠিত
সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা নসাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা যায়নি, সংঘর্ষের সূত্রপাত কী কারণে।

উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে জড়ান, যা পরিস্থিতি এতক্ষণ পর্যন্ত চলমান ছিল। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা কলেজের ভেতরে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়।

সংঘর্ষ ও উত্তেজনার কারণে মিরপুর রোডের নিউমার্কেট অংশে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। মিরপুর থেকে নিউমার্কেট যাওয়ার রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। নিউমার্কেট থেকে মিরপুর যাওয়ার রাস্তাতেও যান চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে এবং সংঘর্ষ মোকাবেলায় পদক্ষেপ নিচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪