| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে চলছে সরস্বতী পূজা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৬:৩১:১০:অপরাহ্ন  |  ৬৫৯৫৯৩ বার পঠিত
চবিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে চলছে সরস্বতী পূজা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি  :চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। বিশ্ববিদ্যালটির কেন্দ্রীয় মন্দিরসহ বুদ্ধিজীবি চত্বর, মুক্তমঞ্ছ ও বিভিন্ন বিভাগে একক ভাবে করা হচ্ছে দেবী বন্দনা। 

সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। জ্ঞান, বিদ্যা, বাণী, সংগীত ও শিল্পকলার দেবী মা সরস্বতীর আরাধনার মধ্য দিয়ে এই পূজা উদ্‌যাপিত হয়। বাংলা মাসের মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়, যা শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এই পূজার মাধ্যমে বসন্ত ঋতুর আগমন বার্তা বহন করে।

প্রতি বছরের তুলনায় এ বছর একটু বেশি আনন্দমূখর ও জাঁকজমকপূর্ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পূজামণ্ডপ গুলো।এ বছর ভক্তবৃন্দরা মোট ১৪ টি মণ্ডপে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করছেন। 

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নিশীথ রায় সূর্য বলেন, “আমি খুবই আনন্দিত।শিক্ষার্থী হিসেবে দেবী সরস্বতীর আরাধনা করাটা আমাদের দায়িত্ব এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা আনন্দঘন পরিবেশে উদযাপন করছে। আমরা সকলে দেবীর কাছে এটাই প্রার্থনা করি, আমরা যেন জ্ঞানের আলোয় অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করে পৃথিবীকে আলোকিত করে তুলতে পারি। বিশ্ববিদ্যালয়ের সবগুলো মণ্ডপেই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে দেবী অর্চনা করেছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪