| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসুর উদ্যোগে মাসব্যাপী হলভিত্তিক 'মানসিক স্বাস্থ্য ক্যাম্পেইন'

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৭:৪৩:২৮:অপরাহ্ন  |  ৬৪১২৬৭ বার পঠিত
রাকসুর উদ্যোগে মাসব্যাপী হলভিত্তিক 'মানসিক স্বাস্থ্য ক্যাম্পেইন'

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর উদ্যোগে এবং মেন্টাল হেলথ ক্লাব রাজশাহী ইউনিভার্সিটি (এমএইচসিআরইউ)-এর সহযোগিতায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী, হলভিত্তিক ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পেইনটি বিশ্ববিদ্যালয়ের ১৭টি হল ও ১টি ডরমেটরি নিয়ে মোট ১৮টি পয়েন্টে, ৬টি ক্লাস্টারে পরিচালিত হবে। এতে দুই ধাপে বিনামূল্যে মেন্টাল হেলথ চেক-আপ ও প্রতিটি হলে মানসিক স্বাস্থ্য বিষয়ক ওয়ার্কশপ আয়োজন করা হবে।

চেক-আপ কার্যক্রম প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং ওয়ার্কশপ বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা, প্রাথমিক মূল্যায়ন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।

ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো ক্যাম্পাসে একটি নিরাপদ, গোপনীয় ও বিচারহীন পরিবেশ তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা নির্ভয়ে তাদের মানসিক সমস্যার কথা বলতে পারবেন।



রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪