| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবি প্রশাসন শোকজ করল ডাকসু সদস্য সর্বমিত্রকে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ০১:৩১:৩৪:পূর্বাহ্ন  |  ৬৩৭৩৯১ বার পঠিত
ঢাবি প্রশাসন শোকজ করল ডাকসু সদস্য সর্বমিত্রকে

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কিশোরদের কান ধরে উঠবস করানোর ঘটনায় ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শোকজ করেছে। সোমবার (২৬ জানুয়ারি) ঢাবি প্রক্টর অফিস থেকে তাকে শোকজ নোটিশ প্রদান করা হয়।

এর আগেরদিন ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা প্রক্টরের কাছে এ বিষয়ে অভিযোগপত্র জমা দেন। শোকজ নোটিশে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ঢাবি প্রক্টর সহকারী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে সর্বমিত্র চাকমার কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। তার বিতর্কিত আচরণ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।

এ বিষয়ে সর্বমিত্র চাকমা ফেসবুকে বলেন, শোকজ নোটিশের আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সম্পদ হারানোর অভিযোগে প্রশাসনকে বারবার অবহিত করা হলেও কেন কোনো ব্যবস্থা নেয়া হয়নি, কেন দেয়াল সংস্কার করা হয়নি—এসব বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা চান। তিনি আরও বলেন, নোটিশটি তার নিজ বিভাগে পাঠানো হয়েছে; কিন্তু এটি ডাকসু কার্যালয়ে পাঠানো হওয়া উচিত ছিল। ফলে তিনি বুঝতে পারছেন না এটি তাকে একজন শিক্ষার্থী হিসেবে দেওয়া হয়েছে নাকি ডাকসুর কার্যনির্বাহী সদস্য হিসেবে।

সর্বমিত্র বলেন, শোকজের জবাব দেওয়ার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চাইবেন। তিনি দাবি করেন, কেন্দ্রীয় খেলার মাঠে চুরির ঘটনা সম্পর্কে প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি এখনও সিদ্ধান্তে অনড়। ঢাকার বাইরে থাকায় ঢাকায় এসে পদত্যাগ করবেন, তবে তার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এসব বিষয়ে জবাব দিতে হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪