রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট বি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা ওয়েবসাইট https://admission.ru.ac.bd/ -এ পরীক্ষার্থীরা তাদের নিজস্ব ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে তাদের প্যানেলে রেজাল্ট দেখতে পারবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর এই ইউনিটে বাণিজ্য গ্রুপের ১৮ হাজার ৪৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৩৬৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ হাজার ৩৫৬ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৫৭ দশমিক ১৬ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৬ দশমিক ৫০। এই ইউনিটের অ-বাণিজ্য গ্রুপের ১২ হাজার ৪৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৫৯৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫ হাজার ৯০০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৬১ দশমিক ৫০ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯১ দশমিক ৫০।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তীর্ণ শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট (https://admission.ru.ac.bd/) ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে (https://www.facebook.com/rajshahi.university.ac.bd) পরবর্তীতে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এ বছর 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৪ জানুয়ারি একটি শিফটে অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স২৪/এসএন