| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়াই ১০২ জন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১২:২২:০৯:অপরাহ্ন  |  ৬১৯৪৪৫ বার পঠিত
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়াই ১০২ জন
ছবির ক্যাপশন: সংগৃহীত

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক খ্রীস্টিন রিচার্ডসন জানান, কলা ও আইন অনুষদের মোট ৭৮৫টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন ৭৯ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ১০২ জন পরীক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট ১৩টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। ঢাকা শহরের কেন্দ্রগুলো হলো-  ঢাকা বিশ্ববিদ্যালয়, কে এল জুবলি হাইস্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ।

এ ছাড়া ঢাকা বিভাগের বাইরে তিনটি আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। সেগুলো হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের। এর মধ্যে ৭২ নম্বরের এমসিকিউ পরীক্ষার পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১৮ নম্বর যোগ হবে। পরীক্ষায় ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান বিষয়ের প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে।

এদিকে প্রবেশপত্র ডাউনলোডে সমস্যার বিষয়ে ডিন অধ্যাপক খ্রীস্টিন রিচার্ডসন জানান, কারিগরি বা অন্যান্য সমস্যার কারণে যেসব শিক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, তাদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে সব কেন্দ্রকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে নামের তালিকা যাচাই করে ওই শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে এবং তাদের উত্তরপত্র আলাদা খামে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪