| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাবি অধ্যাপককে হুমকি, শিক্ষক ফোরামের উদ্বেগ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৫:০৬:৪৪:অপরাহ্ন  |  ৬২০৮১২ বার পঠিত
জাবি অধ্যাপককে হুমকি, শিক্ষক ফোরামের উদ্বেগ
ছবির ক্যাপশন: সংগৃহীত

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে জাবি শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুব আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে একটি বিশেষ দলের পরিচয়ে অধ্যাপক ড. নাহরিনের বাসার নিরাপত্তা প্রহরীর কাছে একটি বেনামি চিঠি দেওয়া হয়। চিঠিতে লেখা ছিল, “ধর্ম ও দল নিয়ে কথা বললে অন্যান্যদের দায় আপনাকেই নিতে হবে।” ফোরাম বিষয়টিকে স্পষ্ট প্রাণনাশের হুমকি হিসেবে উল্লেখ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়ন, মুক্তিযুদ্ধের চেতনা, যৌন সংখ্যালঘুদের অধিকারসহ নানা মানবাধিকার ইস্যুতে মতপ্রকাশ করে আসছেন। এসব কারণে তাকে পরিকল্পিতভাবে ভয়ভীতি ও হুমকির মুখে ফেলা হচ্ছে।

শিক্ষক ফোরাম সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের হেনস্তা ও হুমকির ঘটনা একটি ধারাবাহিক প্রবণতায় পরিণত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ফোরাম উল্লেখ করেছে, “গত বছর অধ্যাপক ড. নাহরিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়েছিল, যা মতপ্রকাশের স্বাধীনতার লঙ্ঘন।”

ফোরাম সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, হুমকিমূলক ইমেইল এবং আক্রমণাত্মক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪