| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষাপ্রতিষ্ঠানে যত অন্যায় হয়েছে, তার অর্ধেক করেছে ছাত্রলীগ, অর্ধেক শিবির: আবিদুল ইসলাম খান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ২০:৩৯:৩৪:অপরাহ্ন  |  ৬১৮২০৫ বার পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে যত অন্যায় হয়েছে, তার অর্ধেক করেছে ছাত্রলীগ, অর্ধেক শিবির:  আবিদুল ইসলাম খান

কুষ্টিয়া প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যত অন্যায়-অনাচার হয়েছে, তার অর্ধেক করেছে ছাত্রলীগ এবং অর্ধেক করেছে শিবির।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ছাত্রলীগকে যেভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে শিবিরকেও বিচারের মুখোমুখি করা হবে। কারণ, তারাই ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের রাজনীতির মাঠকে উত্তপ্ত করেছে।

এ সময় শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম, শেখ নুর উদ্দিন আবির, তানভীর আল হাদীসহ কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪