| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ১৩:৫২:৪১:অপরাহ্ন  |  ৫৯৮২৩৫ বার পঠিত
জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পুরোনো নাম টুইটার) একাউন্টে দেওয়া বিতর্কিত পোস্টের প্রতিবাদে রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন।

মিছিলটি দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘শফিক তুই জানিস নাকি, দেশের শক্তি অর্ধেক নারী’, ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’, ‘শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা’ প্রভৃতি স্লোগান দেন।

মিছিলে কেন্দ্রীয় ও ঢাবি কমিটির নেতারা নাসির উদ্দিন নাসির, রাকিবুল ইসলাম রাকিব, আমানউল্লাহ আমান, নাহিদুজ্জামান শিপনসহ উপস্থিত ছিলেন।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স একাউন্টটি ভেরিফায়েড। ওই অ্যাকাউন্ট থেকে নারীদের অবমাননা করে দেওয়া একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনার মুখে পড়েছে। তবে জামায়াত দাবি করেছে, এই একাউন্টটি হ্যাক করা হয়েছিল।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে প্রকাশিত বিতর্কিত পোস্টে লেখা ছিল,আমরা বিশ্বাস করি, আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটা আসলে পতিতাবৃত্তিরই আরেক রূপ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪