| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবি শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল ও বিক্ষোভ, নারীবিদ্বেষী মন্তব্যের তীব্র নিন্দা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ১৭:২৯:৩৭:অপরাহ্ন  |  ৫৮১৭৭৫ বার পঠিত
চবি শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল ও বিক্ষোভ, নারীবিদ্বেষী মন্তব্যের তীব্র নিন্দা
ছবির ক্যাপশন: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের নারীবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

গত ৩১ জানুয়ারি বিতর্কের সৃষ্টি হয় জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে। পোস্টে তিনি আধুনিকতার অজুহাতে নারীদের কর্মজীবনে যুক্ত হওয়ার প্রসঙ্গকে অবমাননাকরভাবে ব্যাখ্যা করেছেন, যা শিক্ষার্থীরা নারীবিদ্বেষী ও অনৈতিক উল্লেখ করেছেন।

পহেলা ফেব্রুয়ারি রাত ৯টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা নারীবিদ্বেষ বিরোধী স্লোগান দিতে দিতে কাটা পাহাড় সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে সমাবেশে শেষ করেন। সেখানে তারা বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ব্যক্তির শাস্তি দাবি করেন।

বিক্ষোভে অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা বলেন, অ্যাকাউন্ট হ্যাকের অজুহাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্মের নামে নারীদের অবমাননা সহ্য করা হবে না। তারা সংশ্লিষ্ট ব্যক্তির নির্বাচনী মনোনয়ন বাতিল ও নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, কর্মজীবী নারী ও মায়েদের অবমাননা করা চরম অনৈতিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। ধর্মের নাম ব্যবহার করে নারীদের অপমান করা সম্পূর্ণ বৈপরীত্যপূর্ণ।

ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শ্রুতি রাজ চৌধুরী বলেন, ২০২৪ সালের অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এই ধরনের বক্তব্য সেই স্বপ্নকে ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষার্থীরা এখন নারীবিদ্বেষের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীরা সমাবেশ শেষে ঘোষণা করেন, নারীবিদ্বেষকে পুঁজি করে বা ধর্মের নাম ব্যবহার করে যে কোনো ধরনের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪