| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জবি সিওয়াইবির নবনির্বাচিত সভাপতি নুর আলম, সম্পাদক আশরাফ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ০৫:১৮:৫২:পূর্বাহ্ন  |  ৫৫০৯৭০ বার পঠিত
জবি সিওয়াইবির নবনির্বাচিত সভাপতি নুর আলম, সম্পাদক আশরাফ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদি এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আশরাফ আরেফিন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সিওয়াইবি জবি শাখার এ কমিটির অনুমোদন দেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রিয়াজ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন। মোট ২৩ সদস্যের এই কমিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভেজালবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে কাজ করবে।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সুলাইমান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল মামুন ও ফরহাদ হোসেন। সাংগঠনিক সম্পাদক তাওহিদ হাসান এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিহাদ হোসেন। দপ্তর সম্পাদক মো. শিপুল মোড়ল ও সহ-দপ্তর সম্পাদক আবু রায়হান সরকার। অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম এবং সহ-অর্থ সম্পাদক নাজমুল হোসাইন। প্রচার সম্পাদক হাসিব সরদার ও সহ-প্রচার সম্পাদক মোহন খন্দকার। আইন বিষয়ক সম্পাদক রজব আল ফাহিম এবং ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতি খাতুন।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন—সুহাইল আহম্মেদ, নুরুন্নাহার তিশা, জান্নাতুল ফেরদৌস, তৌফিক আনম, মো. রিফাত ইসলাম, শারিফুজ্জামান সাকিব, ফাইয়াজ আনাস সামি ও মাহমুদুল হাসান।

নবনির্বাচিত সভাপতি নুর আলম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি এবং ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখাই সংগঠনের মূল লক্ষ্য। কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা ধরে রেখে সিওয়াইবি জবি শাখাকে আরও সক্রিয় ও জনসম্পৃক্ত সংগঠনে পরিণত করতে নতুন কমিটি সম্মিলিতভাবে কাজ করবে।

সাধারণ সম্পাদক আশরাফ আরেফিন বলেন, ধারাবাহিক সচেতনতামূলক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সিওয়াইবি জবি শাখাকে একটি কার্যকর ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণে সংগঠনটির ভূমিকা আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১০ সাল থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভেজাল প্রতিরোধে কাজ করে আসছে। বর্তমানে সংগঠনটির সারা দেশে ৩৫টি শাখা, ৬৪টি জেলা এবং ৭টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম রয়েছে। এতে যুক্ত আছেন প্রায় দুই লাখ স্বেচ্ছাসেবক।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪