| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: রয়টার্স

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৩:২৩:০০:অপরাহ্ন  |  ৫৪৬২০৩ বার পঠিত
ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: রয়টার্স
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প নির্দেশ দিলে ইরানের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর সম্ভাবনা বিবেচনায় নিয়ে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ বিষয়ে অবগত দুই মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান। সংবেদনশীল সামরিক পরিকল্পনার কারণে তারা পরিচয় প্রকাশ করতে চাননি।

কর্মকর্তাদের এ বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।

গত সপ্তাহে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অচলাবস্থা কাটাতে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকদের মধ্যে বৈঠক হয়। এর আগে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ালে নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়।

শুক্রবার মার্কিন কর্মকর্তারা জানান, পেন্টাগন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। এর সঙ্গে হাজারো অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান, নির্দেশিত ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ারসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে যেগুলো আক্রমণ পরিচালনা ও প্রতিরোধ উভয় ক্ষেত্রেই সক্ষম।

একই দিন নর্থ ক্যারোলিনার একটি ঘাঁটিতে মার্কিন সেনাদের উদ্দেশে ভাষণে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানো “কঠিন” হয়ে উঠেছে। তিনি বলেন, কখনও কখনও ভয় সৃষ্টি করতে হয়। সেটাই একমাত্র উপায় যা পরিস্থিতির সমাধান করতে পারে।

সম্ভাব্য দীর্ঘমেয়াদি অভিযানের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ইরান প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প সব বিকল্প খোলা রেখেছেন।” তিনি আরও বলেন, “তিনি বিভিন্ন মতামত শোনেন, তবে দেশের স্বার্থ ও জাতীয় নিরাপত্তার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এ বিষয়ে পেন্টাগন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

গত বছর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সময় মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছিল। তবে জুনে পরিচালিত ‘মিডনাইট হ্যামার’ অভিযান ছিল মূলত এককালীন হামলা, যেখানে যুক্তরাষ্ট্র থেকে উড্ডয়ন করা স্টেলথ বোমারু বিমান ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এর জবাবে ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে সীমিত পাল্টা হামলা চালায়।

ঝুঁকি বাড়ার আশঙ্কা

বর্তমান পরিকল্পনা আগের তুলনায় অনেক বেশি জটিল বলে কর্মকর্তারা জানান। দীর্ঘমেয়াদি অভিযানে যুক্তরাষ্ট্র কেবল পারমাণবিক অবকাঠামো নয়, ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করতে পারে। তবে নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান এক কর্মকর্তা।

বিশেষজ্ঞরা বলছেন, ইরানের কাছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার থাকায় এমন অভিযানে মার্কিন বাহিনীর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে ইরানের পাল্টা হামলা আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও বৃদ্ধি করবে।

এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রত্যাশা করছে যে ইরান পাল্টা হামলা চালাতে পারে, যার ফলে পাল্টাপাল্টি হামলা ও প্রতিশোধমূলক আঘাত দীর্ঘ সময় ধরে চলতে পারে।

এদিকে সম্ভাব্য পাল্টা হামলা বা আঞ্চলিক সংঘাতের ঝুঁকি সম্পর্কে করা প্রশ্নের জবাব দেয়নি হোয়াইট হাউস ও পেন্টাগন।

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং অভ্যন্তরীণ বিরোধ দমনের ঘটনাকে কেন্দ্র করে বারবার বোমা হামলার হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার তিনি সতর্ক করে বলেন, কূটনৈতিক সমাধান না হলে বিকল্প পথ “অত্যন্ত বেদনাদায়ক” হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪