| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘প্যালেস্টাইন-২’ দিয়েই ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৩৪৫২ বার পঠিত
‘প্যালেস্টাইন-২’ দিয়েই ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
ছবির ক্যাপশন: হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। শনিবার ইসরায়েলের তেল আবিবের দক্ষিণে দখলকৃত ইয়াফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়।


ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, গাজার নিপীড়িত জনগণের প্রতি সংহতি ও প্রতিরোধের প্রতি সমর্থন জানিয়ে এবং দখলদার ইসরায়েলি শাসকগোষ্ঠী ও তাদের মার্কিন সহযোগীদের অপরাধের জবাবে আমরা এই হামলা পরিচালনা করেছি।


তিনি বলেন, দখলকৃত ইয়াফা এলাকার দক্ষিণে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আমাদের বাহিনী সফলভাবে হামলা চালিয়েছে। তিনি আরও জানান, এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে ‘প্যালেস্টাইন-২’ নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে।


ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন, যতদিন না গাজায় আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ তুলে নেওয়া হচ্ছে, ততদিন ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের প্রতিরোধমূলক পদক্ষেপ অব্যাহত থাকবে।


গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ‘অপারেশন আল-আকসা স্টর্ম’-এর মাধ্যমে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে হঠাৎ আক্রমণ শুরু করার পর গাজায় ভয়াবহ যুদ্ধ শুরু করে ইসরায়েল। এরপর থেকেই ইয়েমেন সরকার ফিলিস্তিনের সংগ্রামের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে একাধিক সামরিক অভিযান চালিয়ে আসছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪