চবি প্রতিনিধি :পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন ‘সুন্দরবন’। সুন্দরবনের পরিবেশগত গুরুত্ব এবং এর সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালন করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার (১৪ ই ফেব্রুয়ারি) গ্রীন ভয়েসের উদ্যোগে সুন্দরবন দিবস পালিত হয়। সুন্দরবন ও পরিবেশকে বাঁচাতে তরুণ যুবকদের উদ্যোগে নানামুখী আয়োজন করে সংগঠনটি।
গ্রীন ভয়েস,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা কতৃক সুন্দরবন দিবসে আয়োজনে করা হয় সচেতনতামূলক র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার সুযোগ ছিল। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ছিল।
সচেতনতামূলক র্যালিটি শহীদ মিনার থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার পর্যন্ত শোভাযাত্রা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সংগঠনের নবীন-প্রবীণ শিক্ষার্থী এবং আমন্ত্রিত শিক্ষার্থীরা।উপরোক্ত ইভেন্টগুলোতে বিজয়ীদের মাঝে তাৎক্ষণিকভাবে পুরস্কার প্রদান করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ প্রেমিক শিক্ষার্থীদের নিয়ে সুন্দরবন দিবস উদযাপনে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অনিক সরকার।
তিনি বলেন, সুন্দরবন দিবস হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনকে রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরার একটি বিশেষ দিন। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের প্রাকৃতিক ঢাল, জীবনের উৎস এবং ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ। সুন্দরবন দিবস আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়, প্রকৃতিকে রক্ষা করা মানেই নিজেদের রক্ষা করা।
"আসুন সুন্দরবনকে ভালোবাসি।" "সুন্দরবন বাঁচলে, বাঁচবে বাংলাদেশ" স্লোগানে এবং সুন্দরবন ও প্রকৃতির রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
রিপোর্টার্স২৪/মিতু