| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিলিস্তিনিরা নিজেরাই একে অপরকে হত্যা করেন, দাবি ইসরায়েলি মন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৫:০৩:০১:অপরাহ্ন  |  ৪৯৮৮৭৫ বার পঠিত
ফিলিস্তিনিরা নিজেরাই একে অপরকে হত্যা করেন, দাবি ইসরায়েলি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, ‘ফিলিস্তিনিরা নিজেরাই একে অপরকে হত্যা করেন। এখানে ইসরায়েল সরকারের কোনো দোষ নেই।’  মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্টে একটি বিষয়ে বিতর্ক চলার সময় স্মোট্রিচ এ কথা বলার পর ব্যাপক ক্ষোভ ও বিতর্ক সৃষ্টি হয়।

বিতর্ক চলাকালে ফিলিস্তিনি আইনপ্রণেতা অভিযোগ করে আরও বলেন, ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর বাড়তে থাকা সহিংসতার দায় নিতে ইসরায়েল সরকার ব্যর্থ হয়েছে। জবাব দিতে গিয়ে স্মোট্রিচ উল্টো প্রশ্ন করেন, ‘আপনারা নিজেরাই একে অপরকে হত্যা করেন, কীভাবে এর দায় সরকারের হতে পারে?’

ইসরায়েলি অর্থমন্ত্রী আরও বলেন, ‘হত্যা বন্ধ করতে আপনাদের জনগণকে শিক্ষিত করে তুলুন। আসুন, আপনারা সন্ত্রাস ও সহিংসতার নিন্দা জানানো শুরু করুন। হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করুন।’

বেসরকারি মানবাধিকার সংস্থা আব্রাহাম ইনিশিয়েটিভসের মতে, এ বছর এ পর্যন্ত ইসরায়েলে ৫১ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। সংস্থাটি ইসরায়েলের ভেতরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার ঘটনায় নজর রাখে।

২০২৫ সালে ইসরায়েলে ২৫২ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এক বছরে ২১৮টি পৃথক ঘটনায় নিহতের এ সংখ্যা নতুন রেকর্ড। গত দশকের তুলনায় নিহতের এই সংখ্যা প্রায় চার গুণ।

ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েল সরকার এ সংকট মোকাবিলায় ব্যর্থ হয়েছে। কিছু ক্ষেত্রে সরকার এমন পরিস্থিতি তৈরি করছে; যা সহিংসতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪