| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ নিহত ১৯

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৬:৫৯:৫৪:অপরাহ্ন  |  ৪৬৮৩১২ বার পঠিত
নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ নিহত ১৯

ইন্টারন্যাশনাল ডেস্ক: নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিক নিহতসহ ১৯ জন নিহত হয়েছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে একজন ২৪ বছর বয়সী ব্রিটিশ নাগরিক রয়েছেন।

পর্যটকদের বহনকারী বাসটি রাজধানী কাঠমাণ্ডুতে যাচ্ছিল। সোমবার ভোরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দেশটির মধ্যাঞ্চলীয় ধাদিং জেলার ত্রিশুলি নদীর তীরে ২০০ মিটার দূরে পড়ে যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাসে চালকসহ ৪৪ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ২৫ জন আহত হয়েছেন। বাসটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পোখরা থেকে রাজধানী কাঠমান্ডুতে যাচ্ছিল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনার কারণ তদন্ত করছে।

নেপালী পুলিশ জানিয়েছে, তারা এখন পর্যন্ত নিহতদের মধ্যে নয়জনকে শনাক্ত করেছে। আহতদের মধ্যে একজন চীনা নাগরিক এবং একজন নিউজিল্যান্ডের নাগরিক রয়েছেন। আহতদের সকলকে রাজধানীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে তারা জানিয়েছে। 

পুলিশের মুখপাত্র অবিনারায়ণ কাফলে জানিয়েছেন, ঘটনাস্থলেই ১৭ জন মারা গেছেন, পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা গেছেন।

নেপালে সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে সাধারণ।  দুর্বল রাস্তা রক্ষণাবেক্ষণ এবং পাহাড়ি এলাকায় সরু পথের কালে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

২০২৪ সালে পোখরা থেকে কাঠমান্ডুগামী একটি বাস তানাহুন জেলার মার্স্যাংদি নদীতে পড়ে যাওয়ার পর কমপক্ষে ১৪ জন মারা যান। সূত্র : বিবিসি

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪