| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবি থেকে কত টাকা বরাদ্দ পেলেন ডাকসু নেতারা?

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৭:১৯:০৯:অপরাহ্ন  |  ৪২১১৫৭ বার পঠিত
ঢাবি থেকে কত টাকা বরাদ্দ পেলেন ডাকসু নেতারা?

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২৫ নেতাকে ১ লাখ করে ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে প্রশাসন। ডাকসুর সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকের (এজিএস) বাইরে অন্য নেতারা এ বরাদ্দ পেলেন।

ডাকসুর কোষাধ্যক্ষ ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এইচ এম মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নিজেদের আওতাধীন বিভিন্ন প্রোগ্রাম আয়োজন ও কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা এ বরাদ্দ পেয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত অনুযায়ী ভিপি, জিএস ও এজিএস ব্যতীত ১২ জন সম্পাদক ও ১৩ জন কার্যনির্বাহী সদস্যের জন্য প্রত্যেককে ১ লাখ টাকা করে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ মোট ২৫ জনের জন্য ২৫ লাখ টাকা। 

এতে বলা হয়েছে, ‘আপনার নিজ বরাদ্দকৃত বাজেটের টাকা তুলে আপনাকে প্রোগ্রাম করার জন্য আহ্বান করা যাচ্ছে।’ গত ৫ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

এ বিষয়ে ডাকসুর সদস্য মো শাহিনুর রহমান বলেন, ‘আমরা এখনো বরাদ্দকৃত অর্থ হাতে পাইনি। প্রশাসন থেকে যে অর্থ দেওয়া হয়েছে, তা দিয়ে সাংস্কৃতিক কয়েকটি প্রোগ্রাম করার পরিকল্পনা আছে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪