| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুনিয়র বৃত্তি ফল আজ, পাবেন ৪৫ হাজার শিক্ষার্থী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ০৯:৩৭:১৫:পূর্বাহ্ন  |  ৪১৫৫৭৭ বার পঠিত
জুনিয়র বৃত্তি ফল আজ, পাবেন ৪৫ হাজার শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার: চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) এর ফল আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। দুপুর ১টায় ফলাফল শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন-এর কাছে হস্তান্তর করা হবে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

এ বছর মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই শ্রেণিতে বৃত্তি প্রদান করা হবে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি বণ্টনের পাশাপাশি উপজেলা পর্যায়েও পৃথক কোটা নির্ধারণ করা হয়েছে। প্রণীত নীতিমালা অনুসারে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করা হবে।

জানা গেছে, জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়। পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি।

ফলাফল দেখার উপায়:

১. অনলাইনে: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) প্রদান করে ফল দেখা যাবে।

২. এসএমএসে: মোবাইলের মেসেজ অপশনে বোর্ডের নাম, রোল নম্বর ও সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় ফল জানা যাবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪