| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৯০ বছর বয়সে বলিউডে পা রাখছেন আমির খানের মা

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৫ ইং | ১৩:৫৩:২৪:অপরাহ্ন  |  ১৭৯৯৯৫৫ বার পঠিত
৯০ বছর বয়সে বলিউডে পা রাখছেন আমির খানের মা
ছবির ক্যাপশন: প্রখ্যাত বলিউড তারকা আমির খান এবং তার মা জিনাত। সংগৃহীত ছবি

রিপোর্টার্স ডেস্ক :

'সিতারে জামিন পার' সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন অভিনেতা আমির খানের মা জিনাত। ৯০ বছর বয়সী জিনাতের পাশাপাশি আমির খানের বোন অভিনেত্রী নিখাতও থাকবেন এই সিনেমায়। 

সম্প্রতি মুম্বাইতে এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেন আমির খান। খবর এনডিটিভির

এই সিনেমায় অভিনয় করার পরিকল্পনা ছিল না তার মায়ের, জানান আমির। জিনাত সাধারণত আমির খানের সঙ্গে কোনো সিনেমার সেটে যান না। তবে 'সিতারে জামিন পার' সিনেমার শুটিং চলাকালে একদিন তিনি আমির খানের সঙ্গে সেটে আসেন। সেদিন একটি বিয়ের গানের শুটিং চলছিল। 

শুটিং চলাকালে সিনেমার ডিরেক্টর আমির খানকে বলেন, তার মা গান চলাকালীন একজন অতিথি হিসেবে সিনেমার অংশ হতে পারেন। প্রথমে রাজি না হলেও পরে আমির খান তার মাকে এ বিষয়ে বলেন এবং জিনাত রাজি হয়ে যান। সিনেমার ওই গানটি চলাকালে পর্দায় দেখা যাবে আমির খানের মাকে। 

সিনেমার কয়েকটি দৃশ্যে আমির খানের বোন নিখাত খানকেও দেখা যাবে। সিনেমায় আমির খানের বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ। ছবিটি ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪