| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ১০:০১:৪৫:পূর্বাহ্ন  |  ৪৩৯১৮৪ বার পঠিত
আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের বিতর্কিত ডুরান্ড লাইনে পাকিস্তানি সেনাচৌকিতে হামলার জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়ায়। পরিস্থিতির প্রেক্ষিতে আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গজব-লিল হক।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি লেখেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এখন সম্পর্কের একমাত্র ভাষা যুদ্ধ।

এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আকাশপথে হামলা চালায়। নিরাপত্তা সূত্রে জানা গেছে, অভিযানে অংশ নেয় পাকিস্তান এয়ার ফোর্স (পিএএফ) ও স্থলবাহিনী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫০ মিনিটে এক্সে দেওয়া আরেক বার্তায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ–এর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান, রাত ৩টা ৪৫ মিনিট থেকেই যৌথভাবে অভিযান শুরু হয়। ইতোমধ্যে কাবুলসহ বিভিন্ন স্থানে একাধিক সামরিক স্থাপনায় হামলা হয়েছে বলে দাবি করেন তিনি।

পাকিস্তানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কাবুল, পাকতিয়া ও কান্দাহার অঞ্চলে আফগান বাহিনীর ২৭টি সেনাচৌকি ধ্বংস করা হয়েছে এবং ৯টি চৌকি দখলে নেওয়া হয়েছে। তবে এসব দাবির বিষয়ে এখনো আফগান কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪