| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের ৫৫ সেনা নিহতের দাবি আফগানিস্তানের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৩:০৭:৪৮:অপরাহ্ন  |  ৪৩৮৭৫৭ বার পঠিত
পাকিস্তানের ৫৫ সেনা নিহতের দাবি আফগানিস্তানের
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের সঙ্গে চলমান সীমান্ত সংঘাতে দেশটির ৫৫ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তান। একই সঙ্গে কয়েকজন পাকিস্তানি সেনাকে জীবিত আটক এবং বিপুল পরিমাণ অস্ত্র জব্দের কথাও জানিয়েছে তালেবান সরকার।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সামরিক পোস্টগুলোর বিরুদ্ধে পরিচালিত ‘পাল্টা অভিযান’ স্থানীয় সময় রাত ১২টার দিকে সমাপ্ত করা হয়েছে। সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাতের নির্দেশে অভিযান শেষ হয় বলে জানানো হয়।

বিবৃতিতে দাবি করা হয়, অভিযানে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া কয়েকশ হালকা ও ভারী অস্ত্র জব্দ করা হয়েছে এবং কয়েকজন সেনাকে আটক করা হয়েছে। আফগান বাহিনী পাকিস্তানের দুটি সদরদপ্তর ও ১৯টি চেকপোস্ট দখল করেছে বলেও উল্লেখ করা হয়।

অন্যদিকে, সংঘর্ষে আটজন আফগান সেনা নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে স্বীকার করেছে কাবুল। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক পাকিস্তানি বিমান হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।

এদিকে ইসলামাবাদ পাল্টা দাবি করেছে, চলমান সংঘাতে আফগান তালেবানের ৭২ যোদ্ধা নিহত হয়েছেন। পাকিস্তানের পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযানে তাদের দুই নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন।

দুই দেশের দাবিকৃত হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সীমান্তজুড়ে উত্তেজনা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সূত্র: দ্য ডন, আনাদোলু এজেন্সি

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪