| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা ভারতের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৯:৩৪:২০:অপরাহ্ন  |  ৪৩৭৫৪৪ বার পঠিত
আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, মুসলিমদের পবিত্র রমজান মাসে চালানো এ হামলায় নারী ও শিশুসহ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। তিনি আরও দাবি করেন, এ হামলা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার আরেকটি চেষ্টা।ভারত একই সঙ্গে আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

পাকিস্তানের দাবি

অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, আফগানিস্তানে চালানো অভিযানে ২২৮ তালেবান সদস্য নিহত এবং ৩১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘অপারেশন গজব লিল হক’-এ ৭৪টি তালেবান কমান্ড পোস্ট ধ্বংস করা হয়েছে এবং ১৮ জনকে আটক করা হয়েছে।

আফগানিস্তানের প্রতিক্রিয়া

এদিকে পাকিস্তানের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান। তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ইসলামাবাদের “প্রত্যেক অশুভ কর্মকাণ্ডের” জবাব দেবে কাবুল।সাম্প্রতিক এ সংঘাতকে কেন্দ্র করে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪