আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল শনিবার সকালে ইরানের বিরুদ্ধে “প্রাক্-এম্পটিভ” বা আগাম প্রতিরোধমূলক হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একই সঙ্গে সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ইরানের পক্ষ থেকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা থাকায় সরকার এ পদক্ষেপ নিয়েছে। নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
সরকারি ঘোষণায় হামলার বিস্তারিত লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। ইরানের পক্ষ থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় ঘটনাটি নিয়ে আরও তথ্য আসার সঙ্গে সঙ্গে হালনাগাদ করা হবে।
রিপোর্টার্স২৪/এসসি