আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৪০ শিক্ষার্থী নিহত। শনিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, মিনাবে অবস্থিত ওই বিদ্যালয়ে হামলার ফলে ঘটনাস্থলেই পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়। হামলার ধরন ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় অন্তত একজন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সংযুক্ত আরব আমিরাত সরকার এই হামলাকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘চরম লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের নজিরবিহীন হামলার উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনাগুলো আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।
রিপোর্টার্স২৪/এসসি