আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখার এলাকায় বিমান হামলায় কমপক্ষে দুই ইরাকি যোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
পপুলার মোবিলাইজেশনস ফোর্সেস(পিএমএফ)-এর একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। পিএমএফ, যা আরবি ভাষায় হাশদ আল-শাবি নামেও পরিচিত, মূলত শিয়া আধাসামরিক গোষ্ঠীগুলোর একটি ছাতার সংগঠন। এ সংগঠনের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি গোষ্ঠীর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার বা বিস্তারিত কারণ জানানো হয়নি। তবে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
রিপোর্টার্স২৪/এসসি