| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৯:৪১:০১:অপরাহ্ন  |  ৪৩৪৮৭৬ বার পঠিত
ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে ইরানে ইন্টারনেট সংযোগ প্রায় ব্ল্যাকআউট পর্যায়ে রয়েছে।

বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টে জানিয়েছে, নেটওয়ার্ক ডেটা দেখাচ্ছে ইরান এখন ‘প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের’ মধ্যে রয়েছে। বর্তমানে দেশটিতে ইন্টারনেট সংযোগের মাত্রা ৪ শতাংশে নেমে এসেছে।

তারা আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক অভিযানের মধ্যেই এ ঘটনা ঘটেছে। গত বছরের ইসরায়েল-ইরান যুদ্ধের সময়ও এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল। সূত্র: আল জাজিরা

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪