| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে ইসরায়েলি হামলায় ৫১ শিক্ষার্থী নিহত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৯:৪৫:১৬:অপরাহ্ন  |  ৪৩৪৯০৫ বার পঠিত
ইরানে ইসরায়েলি হামলায় ৫১ শিক্ষার্থী নিহত
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণে হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এ ঘটনায় নিহতরা মূলত স্কুলের শিক্ষার্থী।

এছাড়া, ইরানের মেহর সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানের পূর্ব দিকে অবস্থিত আরেকটি বিদ্যালয়েও ইসরায়েলি হামলায় অন্তত দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

আল জাজিরার সাংবাদিক মুহাম্মদ ভাল জানিয়েছেন, “মিনাবে বালিকা বিদ্যালয়ে হামলার ঘটনায় মৃত্যুর সংখ্যা এখন ৪০ ছাড়িয়েছে। এটি একটি সিভিলিয়ান লক্ষ্যবস্তু, এবং এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগের দিকে যেতে পারে।” তিনি বলেন, আমেরিকা ও ইসরায়েল তাদের অভিযানের মূল লক্ষ্য নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করা বলে দাবি করলেও, সাধারণ মানুষও এর প্রভাব থেকে বাঁচছে না।

ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয় উল্লেখ করেছে, জুন ২০২৫-এ অনুষ্ঠিত ১২ দিনের আমেরিকা-ইসরায়েলি যুদ্ধের সময় হাজার হাজার সিভিলিয়ান নিহত ও আহত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং ইরানি সরকার এ হামলাকে দেশের সার্বভৌমত্বের উপর আক্রমণ হিসেবে আখ্যায়িত করেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪