আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি সম্ভবত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা “অপারেশন এপিক ফিউরি” থেকে বেঁচে গেছেন।
আরাঘচি এনবিসি নিউজকে বলেন, যতদূর আমি জানি, তিনি জীবিত রয়েছেন। হামলায় তাদের সংরক্ষিত কমপ্লেক্সে বিস্তৃত ধ্বংসস্তুপ তৈরি হলেও, অনেক সিনিয়র কর্মকর্তারা প্রাণে বেঁচেছেন। হামলায় অন্তত দুইজন ইরানি কমান্ডার নিহত হয়েছেন।
এই তথ্য ইরানের সাম্প্রতিক প্রতিরোধ এবং নেতৃবৃন্দের অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে, যখন দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আক্রমণের মুখে প্রতিক্রিয়া দিচ্ছে। নিউ ইয়র্ক পোস্ট
রিপোর্টার্স২৪/এসসি