| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি শিগগিরই ভাষণ দেবেন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৮, ২০২৬ ইং | ২১:৩২:৩৩:অপরাহ্ন  |  ৪৩৪৭১৮ বার পঠিত
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি শিগগিরই ভাষণ দেবেন
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাষ্ট্রীয় আল-আলম টিভি জানিয়েছে, দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি খুব শিগগিরই একটি ভাষণ দেবেন। সূত্র জানিয়েছে, তিনি কয়েক মিনিটের মধ্যে ভাষণ শুরু করবেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন, বেআইনি ও অবৈধ’ বলে অভিহিত করেছেন। তিনি এনবিসি নিউজকে জানান, ইরানের প্রায় সব কর্মকর্তা জীবিত, সুস্থ ও নিরাপদ স্থানে আছেন। আরাঘচি উল্লেখ করেছেন, এক বা দুইজন কমান্ডার নিহত হতে পারে, তবে এটি কোনো বড় সমস্যা নয়।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও নিরাপদে আছেন বলে তার নির্বাহী ডেপুটি মো. জাফর কিয়ামফানা এক্স পোস্টে জানিয়েছেন। প্রেসিডেন্টের ছেলে ইউসুফ পেজেশকিয়ান টেলিগ্রামে জানিয়েছেন, এবারও হত্যাচেষ্টা সফল হয়নি।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কোয়ালিবাফ এবং জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিও অক্ষত আছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪