| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিতে ১৬ হাজার শিক্ষার্থীর সম্মিলিত ইফতার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১৩:৫৭:৪৫:অপরাহ্ন  |  ৩৮৬৬১৭ বার পঠিত
রাবিতে ১৬ হাজার শিক্ষার্থীর সম্মিলিত ইফতার

রাবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছে প্রশাসন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, ইফতার আয়োজন উপলক্ষে সকাল থেকে চলে রান্নার কর্মযজ্ঞ। আসরের নামাজের পরপরই কেন্দ্রীয় মসজিদে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি দেখা যায়। ভলান্টিয়ার এবং বাবুর্চিরা খাবার প্রস্তুত করে শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করেন। মসজিদের আশপাশজুড়ে এক ধরনের শান্ত ও ধর্মীয় আবহ বিরাজ করতে দেখা যায়। ইফতারের নির্ধারিত সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাড়তে থাকে। সারিবদ্ধভাবে বসে তাঁরা ইফতারের অপেক্ষায় থাকেন।

আরবি বিভাগের শিক্ষার্থী মো. মাসুম হোসেন বলেন, খাবারের মান ভালো ছিল এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুন্দরভাবে আয়োজন সম্পন্ন হয়েছে।

উর্দু বিভাগের শিক্ষার্থী মণিজা আক্তার বলেন, রমজানে ক্লাসের ব্যস্ততার মাঝেও এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বলেন, শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি এবং রমজানের তাৎপর্য তুলে ধরতেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সকলেই আমন্ত্রিত। একটা শৃঙ্খলার বিষয় থাকে, আমরা আইডি কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের প্রবেশ করিয়েছি। এ বছর প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর জন্য এই আয়োজন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি অনেক সুন্দর ও সুশৃঙ্খল রয়েছে।

রাকসু ও হল সংসদের সহযোগিতায় ব্যবস্থাপনায় এবং বিএনসিসি, স্কাউট, কমিউনিটি পুলিশিংসহ সকল ভলান্টিয়ারের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪