| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা, গুলিতে নিহত ৮

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১৫:১৬:৩১:অপরাহ্ন  |  ৪২৯৮৪০ বার পঠিত
খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা, গুলিতে নিহত ৮
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে হামলা ও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রোববার স্থানীয় সময় এ ঘটনা ঘটে। পাকিস্তানে পরিচালিত উদ্ধার সংস্থা ইধি ফাউন্ডেশনের এক মুখপাত্র হতাহতের তথ্য নিশ্চিত করেন।

সংস্থাটির মুখপাত্র মুহাম্মদ আমিন জানান, নিহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছেন। অন্তত আটজনের মরদেহ করাচি সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে তিনি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শত শত ইরানপন্থি বিক্ষোভকারী করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের দিকে মিছিল নিয়ে যান। একপর্যায়ে তারা নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রাঙ্গণের বাইরের অংশে ঢুকে ভাঙচুর চালানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে।

তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা ও গুলির পরিস্থিতি সম্পর্কে পাকিস্তান কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিস্তারিত বিবৃতি তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

খামেনির মৃত্যুকে ঘিরে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। করাচির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪