| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানকে যা বললো আরব আমিরাত

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ২০:৫৭:৩৬:অপরাহ্ন  |  ৪২৮৬৪২ বার পঠিত
ইরানকে যা বললো আরব আমিরাত

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরারালের তৃমুখী সংঘর্ষ এখন আর এই তিন দেশেই সীমাবদ্ধ নেই। এই যুদ্ধের আঁচ পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। ইরান আগে থেকেই সতর্ক করে আসছিল, যুক্তরাষ্ট্র বা এর মিত্ররা সামরিক আগ্রাসন চালালে তেহরানও মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। ইরানের লক্ষ্যবস্তু হয় দুবাইয়ের পর্যটন এলাকা থেকে শুরু করে বিমানবন্দর। এবার এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা।

আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ ইরানের উদ্দেশে বলেন, প্রতিবেশীদের লক্ষবস্তু না করে ‘বিবেক ও বাস্তবতায়’ ফিরে আসতে।

গারগাশ বলেন, ‘উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের আগ্রাসন ছিল একটি ভুল হিসাব, যা সংকটময় মুহূর্তে ইরানকে আরও বিচ্ছিন্ন করেছে। আপনাদের যুদ্ধ প্রতিবেশীদের সঙ্গে নয়।’

তিনি আরও সতর্ক করে বলেন, ‘বিবেকের পথে ফিরে আসুন, আপনার আশপাশের দেশগুলোর সঙ্গে যুক্তিসংগত ও দায়িত্বশীল আচরণ করুন—নইলে বিচ্ছিন্নতা ও উত্তেজনার পরিধি আরও বিস্তৃত হবে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪