| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ নিহত ৩

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ২১:০৩:০৯:অপরাহ্ন  |  ৪২৮৬০৭ বার পঠিত
ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ নিহত ৩

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক অভিযানে আক্রান্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাতও। ইরানের হামলায় দেশটিতে এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৮ জন।

রোববার (১ মার্চ) আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়।

তাদের বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। এছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। হামলায় তিনজন নিহত হয়েছেন— যাদের একজন পাকিস্তান, একজন নেপাল এবং একজন বাংলাদেশি নাগরিক।

এদিকে, মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তারা সরকারি ফারওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি-মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রীসহ অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন।

ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও পদক্ষেপ নিয়েছে। তারা তেলআবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪