| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলে ইরানের হামলা, নিহত অন্তত ৯

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ২১:২৯:১৭:অপরাহ্ন  |  ৪২৮৬৩৬ বার পঠিত
ইসরায়েলে ইরানের হামলা, নিহত অন্তত ৯

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর বেইত সেমেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে প্রায় ৩০ জন। ইসরায়েলের জরুরি সংস্থার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আল জাজিরায় প্রকাশিত ছবিতে দেখা যায়, অনেক ভবনসহ স্থাপনা তছনছ হয়ে গেছে। এদিকে দেশটির জরুরি চিকিৎসা সার্ভিসের মেগান ডেভিড এডম (এমডিএ) জানিয়েছে, আহতদের মধ্যে দুইজন গুরুতর আহত, তিনজন মাঝারি আঘাত পেয়েছেন এবং ১৮ জনের মাইনর ইনজুরি বা স্বল্প আঘাত পেয়েছেন। আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি-মার্কিন বাহিনী।

এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধানসহ অন্তত ৩০ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও পদক্ষেপ নিয়েছে। তারা তেল আবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে।

আল জাজিরা বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এখন পর্যন্ত ইরানে ২০১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত শতাধিক। 

ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলে ৯ জন নিহত হওয়ার পাশাপাশি ১২১ জন আহত হয়েছেন। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাতে আরব আমিরাতে ৩ জন, কুয়েতে ১ জন এবং ইরানে ২ জন নিহত হয়েছেন। আমিরাতে নিহতদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪