| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুয়েতে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ১৭:৩৭:৫০:অপরাহ্ন  |  ৪২১৭৬৪ বার পঠিত
কুয়েতে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক: কুয়েতে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত হয়েছে। যদিও ইরান দাবি করেছে, তারা এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র-ইসরায়েল।

সোমবার (২ মার্চ) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে যুদ্ধবিমান বিধ্বস্তের বিষয়টি জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, বিমানে থাকা পাইলটরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

তবে, এ ঘটনার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা কুয়েতি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর সূত্রগুলো জানিয়েছে, পাইলটরা আমেরিকান বা ইসরায়েলি হতে পারেন। তবে ক্রু বা পাইলটদের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটি থেকে একজন পুরুষ এবং একজন নারী— এই দুই পাইলট ইজেক্ট করেছেন।

কুয়েতের আল জাহরার কাছে হাইওয়ে-৭০-এ ধারণকৃত একটি ভিডিওতে দেখা গেছে, একজন পাইলট প্যারাসুট দিয়ে নিচে নেমে আসছেন।

আল জাজিরা লাইভ আপডেটে জানানো হয়, কুয়েত সিটি থেকে ৩২ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে অবস্থিত আল-জাহরা শহরে ঘন ধোঁয়া উড়ছে। একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর এই ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়। অসমর্থিত সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে, বিধ্বস্ত বিমানটি একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান।

অপরদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইরান দাবি করেছে যে, তারা একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪