| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাতারের আমিরকে পুতিনের সমর্থন

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ২২:২০:১৯:অপরাহ্ন  |  ৪১৯৩৩৭ বার পঠিত
কাতারের আমিরকে পুতিনের সমর্থন

ইন্টারন্যাশনাল ডেস্ক: কাতারে ইরানের একের পর এক হামলায় গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করার পর দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি কাতারের আমিরের প্রতি সংহতি জানিয়ে শিগগিরই মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসানে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তিনি।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২ মার্চ) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এক বিবৃতিতে কাতারের আমিরের কার্যালয় বলছে, কাতারে ইরানের হামলার পর রাশিয়ার সংহতি প্রকাশ করায় এবং যেকোনো ধরনের সমর্থন ও সহায়তা প্রদানের প্রস্তুতি ব্যক্ত করায় প্রেসিডেন্টকে পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন আমির শেখ তামিম।

টেলিফোনে ওই দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন এবং উত্তেজনা প্রশমনসহ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সূত্র: আল জাজিরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪