| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কানাডায় শিখ সংগঠনের ক্ষোভ

নিজ্জর হত্যাকাণ্ডে নতুন প্রতিবেদনে ভারতের সম্পৃক্ততার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ২৩:২৩:২৪:অপরাহ্ন  |  ৪১৯২০৯ বার পঠিত
নিজ্জর হত্যাকাণ্ডে নতুন প্রতিবেদনে ভারতের সম্পৃক্ততার অভিযোগ
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় শিখ সম্প্রদায়ের সংগঠনগুলো ২০২৩ সালে নিহত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে নতুন এক সংবাদ প্রতিবেদন প্রকাশের পর ভারতের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। কানাডার প্রভাবশালী দৈনিক দ্য গ্লোব অ্যান্ড মেইলের এক প্রতিবেদনে অভিযোগ করা হয়, ভ্যাঙ্কুভারে নিযুক্ত ভারতীয় কনস্যুলার কর্মকর্তারা নিজ্জরের হত্যায় সহায়ক তথ্য সরবরাহে জড়িত ছিলেন।

কানাডার বিশ্ব শিখ সংস্থা (ডব্লিউএসও) সোমবার এক বিবৃতিতে জানায়, এই অভিযোগ “কানাডার সার্বভৌমত্ব ও শিখ কানাডিয়ানদের নিরাপত্তার ওপর গুরুতর আঘাত”। পত্রিকাটি আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত দুটি অজ্ঞাত সূত্রের বরাতে জানায়, ভ্যাঙ্কুভারের ভারতীয় কনস্যুলেটে কর্মরত এক ভিসা কর্মকর্তা,যিনি ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা র-এর (RAW) সদস্য বলেও সন্দেহ করা হচ্ছে নিজ্জর সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা দিল্লিতে প্রেরণ করেন। পরে সেই তথ্য একটি অপরাধচক্রের কাছে পৌঁছায়, যারা হত্যাকাণ্ডে সহায়তা করে বলে অভিযোগ।

অভিযোগ অস্বীকার করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পেরিয়াসামি কুমারন বলেন, ভারত ‘সীমান্তপারের সহিংসতা বা সংগঠিত অপরাধে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে’। তিনি দাবি করেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

উল্লেখ্য, ২০২৩ সালের জুনে ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে এক গুরুদ্বারার বাইরে নিজ্জরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারত সরকারের সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়ে “বিশ্বাসযোগ্য অভিযোগ” তদন্তের কথা জানালে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪