| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, সীমিত ক্ষয়ক্ষতির দাবি সৌদির

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ০৮:০০:১৪:পূর্বাহ্ন  |  ৪১৬২৬১ বার পঠিত
রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, সীমিত ক্ষয়ক্ষতির দাবি সৌদির
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে পরপর দুটি ড্রোন আঘাত হানে বলে নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি খুবই সীমিত এবং একটি ছোট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এর আগে রয়টার্স জানায়, শক্তিশালী বিস্ফোরণের পর দূতাবাস প্রাঙ্গণে আগুন দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কূটনৈতিক এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং পরক্ষণেই ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে সামান্য আগুন লাগে এবং ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাটি ঘটেছে রিয়াদের ডিপ্লোমেটিক কোয়ার্টারে, যেখানে বিভিন্ন দেশের কূটনীতিকরা বসবাস ও কাজ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, দুটি বিস্ফোরণের শব্দ শুনেছি। এরপর ধোঁয়া উঠতে দেখি।

হামলার পেছনে কারা জড়িত—তা এখনো নিশ্চিত নয়। গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ে। এরপর ইরান সৌদি আরবে যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে হামলার চেষ্টা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি উঠেছে। তবে রিয়াদের দূতাবাসে এ হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা এখনো প্রমাণিত হয়নি

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪