| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খামেনি নিহতের পর পশ্চিম এশিয়ার ১০ দেশে হামলা-পাল্টা হামলা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১৪:৫০:৫০:অপরাহ্ন  |  ৪১৩২৪৬ বার পঠিত
খামেনি নিহতের পর পশ্চিম এশিয়ার ১০ দেশে হামলা-পাল্টা হামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত:আনন্দবাজার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হওয়া সংঘাত দ্রুত ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়। অন্তত ১০টি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। শনিবারের যৌথ মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। হামলার প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে তেহরান পাল্টা আঘাত শুরু করে। শুধু ইসরায়েল নয়, পশ্চিম এশিয়ায় যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে— সেসব দেশেও হামলা চালানো হয়। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, বাহরাইন, কুয়েত, ইরাক, সিরিয়া ও জর্ডন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

কুয়েত দাবি করেছে, তারা ১৭৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৮৪টি ড্রোন প্রতিহত করেছে। সংযুক্ত আরব আমিরশাহি ১৬৯টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছে। বাহরাইন ৭৬টি ড্রোন ও ৭০টি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করেছে এবং কাতারও শতাধিক ক্ষেপণাস্ত্র আটকানোর দাবি করেছে।

অন্যদিকে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ১৮টি স্থানে মার্কিন-ইসরায়েলি বাহিনীর হামলার খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি স্কুলে হামলায় ১৫০-র বেশি ছাত্রী নিহত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলে হামলা শুরু করেছে। এর জবাবে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হানছে।

চলমান এ সংঘাতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আকাশপথে পরিবহন ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে ট্যাঙ্কার চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪