| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের হামলায় আমেরিকান সেনাবাহিনীর ৬৫০ জন হতাহত: আইআরজিসি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ২২:৫১:২১:অপরাহ্ন  |  ৪১২৫৮৩ বার পঠিত
ইরানের হামলায় আমেরিকান সেনাবাহিনীর ৬৫০ জন হতাহত: আইআরজিসি

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) বাহিনী জানিয়েছে যে, দেশটির সামরিক হামলায় আমেরিকান সেনাবাহিনীর ৬৫০ জন হতাহত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি।

মঙ্গলবার ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইরানের ‘ট্রু প্রমিজ ৪’ প্রতিশোধমূলক অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সামরিক কর্মী নিহত বা আহত হয়েছেন। ইরানি সেনাবাহিনী এই মধ্যপ্রাচ্যজুড়ে আমেরিকান ঘাঁটি এবং যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি আরও জানিয়েছেন, বাহরাইনে মার্কিন নৌ সম্পদ এবং সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করা হয়েছে। ইরানের হামলায় দেশটির উপকূলীয় জলসীমা থেকে আমেরিকার ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী পিছু হটতে বাধ্য হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪