| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিতে এইচ এফ এ -এর ২য় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ০১:৪৬:৫৮:পূর্বাহ্ন  |  ৩৬০৩৪৭ বার পঠিত
রাবিতে এইচ এফ এ -এর ২য় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

রাবি প্রতিনিধি: স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বিতীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ইশতিয়াক আহমেদ রাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের অহিদুল ইসলাম মিনা।

মঙ্গলবার (৩ মার্চ) আয়োজিত “এইচএফএসএ কমিটি হস্তান্তর ও ইফতার মাহফিল-২০২৬” অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ আমিরুল ইসলাম, প্রফেসর ড. রেজাউল করিম, প্রফেসর ড. আজিজুর রহমান এবং সদ্য সাবেক সভাপতি মোঃ আরিফুল ইসলামের অনুমোদনের মাধ্যমে ৩৯ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের মোঃ রাকিব রায়হান ও মোঃ সোহান, পদার্থবিজ্ঞান বিভাগের আক্তারুজ্জামান রাফি, ফার্মেসি বিভাগের ফারহানা খাতুন যুথি এবং মোছাঃ মাইশা মনোয়ারা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের নুসরাত ইসলাম আয়শা, পরিসংখ্যান বিভাগের মোঃ মাসুদ এবং ফার্মেসি বিভাগের মঞ্জুমা আক্তার পিংকি।

এছাড়া পরিচালন সমন্বয়কারী (অপারেশনাল কো-অর্ডিনেটর) হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের আদিত্য বিশ্বাস বকুল, মাইক্রোবায়োলজি (সংযুক্ত) বিভাগের রাজিব আহমেদ ও আব্দুল্লাহ ফয়সাল এবং রসায়ন বিভাগের সৈয়দ রাহিমুল ইসলাম। অর্থ সমন্বয়কারী (ফাইন্যান্স কো-অর্ডিনেটর) হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের মুনতাসিরুল ইসলাম জিহান। দপ্তর সমন্বয়কারী (অফিস কো-অর্ডিনেটর) হিসেবে দায়িত্ব পেয়েছেন আরজুমাম আদনান। তথ্যপ্রযুক্তি সমন্বয়কারী (আইটি কো-অর্ডিনেটর) হয়েছেন মৃৎশিল্প বিভাগের দিলারা মাহমুদা যুথি। বিষয়বস্তু রচনা ও সৃজন সমন্বয়কারী (কন্টেন্ট রাইটিং অ্যান্ড ক্রিয়েশন কো-অর্ডিনেটর) হিসেবে দায়িত্ব পেয়েছেন মিসকাতুল মেহজাবিন মুমু ও মোছাঃ রিফা তাসনিয়া। প্রচার ও ব্র্যান্ডিং সমন্বয়কারী (পাবলিসিটি অ্যান্ড ব্র্যান্ডিং কো-অর্ডিনেটর) হিসেবে দায়িত্ব পালন করবেন নিশাত আয়েশা ও মোঃ জাকারিয়া ইসলাম রনি।

অনুষ্ঠানে সদ্য সাবেক সভাপতি মোঃ আরিফুল ইসলাম বলেন, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতার ঘাটতি শুধু অশিক্ষিত বা স্বল্পশিক্ষিত মানুষের মধ্যেই নয়, বরং উচ্চশিক্ষিতদের মধ্যেও বিদ্যমান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যেই সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল। গত এক বছরে কমিটির সদস্যরা সফলতার সঙ্গে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছেন এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের উপদেষ্টা ড. ইফতেখারুল আলম মাসুদ বলেন, বর্তমান সময়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে সংগঠনটির গৃহীত উদ্যোগসমূহ অত্যন্ত প্রশংসনীয়।

আরেক উপদেষ্টা ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব বলেন, মানসিক ও শারীরিক স্বাস্থ্য রক্ষা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংগঠনের পূর্ববর্তী বিভিন্ন আয়োজনের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বিস্তৃত ও কার্যকর কর্মসূচি গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য উপদেষ্টারাও সংগঠনের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

নবনির্বাচিত সভাপতি মোঃ ইশতিয়াক আহমেদ রাফি বলেন, সংগঠনটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক। গত এক বছরে তাদের উদ্যোগে অসংখ্য সেবামূলক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ৩ মার্চ সংগঠনটির যাত্রা শুরু হয়। এ সময়ে তারা স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন, খাদ্য স্টল পর্যবেক্ষণ, চিকিৎসা সহায়তা কেন্দ্র ও মেডিকেল টেন্ট স্থাপন, সেমিনার, কুইজ প্রতিযোগিতা, ভর্তি সহায়তা ডেস্ক পরিচালনা এবং সচেতনতামূলক র‍্যালিসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪